৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শার্শা সীমান্তে থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ির রেণু সহ আটক-১,বেত্রাবতী নদীতে অবমুক্ত 




শার্শা সীমান্তে থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ির রেণু সহ আটক-১,বেত্রাবতী নদীতে অবমুক্ত 

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৮ ২০২৫, ২২:৩৫ | 679 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে ভারতীয় চিংড়ির রেণু পোনা পাচারের সময় একটি ভলভো পিকআপভ্যান সহ জীবন হোসেন (২২) নামের এক যুবক আটক হয়েছে।
সোমবার (৭ জুলাই) ভোর রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের সময় কায়বা গ্রামের কামারবাড়ি মোড় এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃত জীবন হোসেন’ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা পোস্টের তুলসীডাঙ্গা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত রেণু পোনা ও পিকআপভ্যানটির মোট বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা পাচারের সময় একটি ভলবো পিকআপভ্যানসহ এক যুবককে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত ব্যক্তি ও জব্দ মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।ভারত অবৈধভাবে আনা মাছের রেনু আটক করে পরবর্তীতে আদালতের নির্দেশে শার্শার বেত্রবতী নদীতে মাছের রেনু অবমুক্ত করেন শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET