, , ,

শিরোনামঃ-




শিক্ষার্থীদের ঝওে পড়া রোধ করবে ‘মিড ডে মিল’

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০১৮, ১৯:২৩ | 760 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আরিফিন রিয়াদ, গৌরনদী॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা বংলাদেশের ন্যায় বরিশাল জেলায় গত বুধবার বেলা ১১টায় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কাঁঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে টিফিন বিতরণের মধ্য দিয়ে ‘মিড ডে মিল’ উদ্বোধন করেন গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশারফ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল বলেন, প্রত্যেক শিশু যাতে স্কুলে খাবার এনে খায়, সে অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ ‘মিড ডে মিল’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এতে শিশুরা বিদ্যালয়মুখী হয়ে লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে। কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে মিড ডে মিল অগ্রণী ভূমিকা রাখবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ভালো ছাত্র-ছাত্রী তৈরি করা শুধু শিক্ষকের একার দায়িত্ব নয়। মায়েদের বেশি ভূমিকা রাখতে হবে তারা ঠিকমতো স্কুলে আসছে কি না তা নিয়মিত তদারকি করতে হবে।
তিনি আরো বলেন, এই স্কুলের প্রধান শিক্ষক ইতি রানী দাশ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে। তারই হাত ধরে বিদ্যালয়টি সাফল্যের সাথে আরো এগিয়ে যাবে বলে আমরা আশা করি।
আলোচনা সভা শেষে কোমলমতি শিশুদের প্লেটে খাবার পরিবেশনের মধ্য দিয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি। বিদ্যালয়ের কার্যকরী কমিটির সহযোগিতায় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশারফ ফকিরের নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির ২১৩ জন শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবারের ব্যবস্থার জন্য টিফিন বাটি বিতরন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইতি রানী দাশ, উত্তর রামসিদ্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আঃ মতিন, ম্যানেজিং কমিটির সহ সভাপতি অহিদুল সেরনিয়াবাত, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান, জহির কাজী, জাহেদা বেগম, কাঁঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খানম, রিশাত জাহান রুবী, শারমিন আক্তার, ফারজানা আক্তার , বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাব্বী হাওলাদার, রাজিব ঘরামী প্রমুখ। এছাড়া এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET