দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারদের ব্যক্তিগত উদ্যোগে তাদের নিজ বেতনের টাকা দিয়ে কর্মহীন রিক্সা-ভ্যান শ্রমিক,দিনমজুর ও হরিজন সম্প্রদায়সহ মোট তিনশত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (৩১মার্চ) সকাল ৯টায় ফুলবাড়ী সরকারী কলেজ চত্বরে অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক এর সার্বিক তত্বাবধায়নে কর্মহীন হয়ে পড়া ২৮০টি রিক্সা-ভ্যান শ্রমিক,দিনমজুর পরিবারসহ ২০টি হরিজন সম্প্রদায়ের পরিবারের মাঝে এই ত্রান সুশৃঙ্খল পরিবেশে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক রেজা কবির,প্রভাষক এরশাদ হোসেন,প্রভাষক শহিদুল ইসলাম,প্রদর্শক বুলবুল হোসেন ও সহকারী লাইব্রেরিয়ান জাহাঙ্গীর সরকার প্রমুখ।
Please follow and like us:









