শেষ বিকেলের বিরহ
খোরশেদ আলম চৌধুরী
তুমি চলে গেছ দূরে, রেখে গেছ স্মৃতি,
নীরব রাতের বুকে জমে আছে কত প্রীতি।
জানালার পাশে বসে চাঁদের দিকে চাই,
তোমার মতো করে আর কেউ কাছে পাই না তাই।
যে পথে দুজন মিলে স্বপ্ন বুনেছিলাম,
সেই পথে আজ একা একা হেঁটে চলেছি অবিরাম।
বাতাস এসে কানে কানে তোমার কথা কয়,
মনটা আমার তোমায় খুঁজে, চোখের জলেই ক্ষয়।
তোমার দেওয়া ছোট্ট চিঠি আজও যতনে রাখি,
পুরোনো সেই দিনগুলোর ছবি মনে আঁকি।
সময় গেছে বদলে, বদলেছে চারপাশ,
তবু তোমার স্মৃতির কাছে মনটা বড় অসহায় আজ।
হয়তো তুমি সুখেই আছ অন্য কারও ঘরে,
আমার কথা পড়ে না আর তোমার মনের পরে।
তবু তোমায় দোষ দিই না,
দিই না কোনো অভিশাপ,
ভালোবাসা সত্যি হলে থাকে নীরব দীর্ঘশ্বাস।
যদি কোনো সন্ধ্যাবেলা মনে পড়ে আমায়,
একটু আকাশ দেখো তুমি,
একই চাঁদ যে আমায়।
দূরত্ব যতই থাকুক,
স্মৃতি যাবে না হারিয়ে,
রেখেছি তোমায় হৃদয়জুড়ে
নীরব ভালোবাসায় জড়িয়ে।
Please follow and like us:







