, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শেষ হলো সিরাজগঞ্জে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা




শেষ হলো সিরাজগঞ্জে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২২, ১৯:০২ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শেষ হ‌লো সিরাজগ‌ঞ্জে অনু‌ষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। সর্বত্রই পেশার মানু‌ষের কা‌ছে প্রশংসিত হয়ে‌ছে এই তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। কৃষি মেলায় আগত কৃষক, ছাত্র ছাত্রী ছাদ বাগানী সক‌লে খু‌শি প্রানবন্ত এই কৃষি মেলা দেখে।

মেলায় মোট ১৯টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি প্রদর্শন ও কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল প্রদর্শিত হয়ে‌ছে সোমবার (৭ মার্চ ) পর্যন্ত। মেলার শেষ দি‌নে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ রাজশাহী বিভাগের ডিএই, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মোঃ ইউসুফ রানা মন্ডল প‌রির্দশন ক‌রেন।

প‌রিদর্শন শে‌ষে মোঃ ইউসুফ রানা মন্ডল বলেন, ‘বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে।

মেলায় ঘুরতে আসা বৃক্ষপ্রেমী ফারজানা হক বলেন বৃক্ষ এবং ফলের মাধ্যমে এত সুন্দর একটি কৃষি ও প্রযুক্তি মেলার সৌন্দর্য বৃদ্ধি পাবে এটা আসলেই অনেক অসম্ভব ব্যাপার। ফুল ও ফলের সৌন্দর্যে ছেঁয়ে গেছে প্রতিটি স্টল এমনটা সুন্দর হবে যা কখনো ভাবতে পারিনি আমি ধন্যবাদ জানাচ্ছি সিরাজগঞ্জ সদর উপ‌জেলার কৃষি অফিসার কৃষিবিদ রোস্তম আলীকে এরকম একটি সুন্দর প্রানবন্ত কৃষি প্রযুক্তি মেলা উপহার দেওয়ার জন্য। ‌তি‌নি আরো ব‌লেন সিরাজগঞ্জের কৃষি মেলা দেখে অনেক ভালো লেগেছে এবং এখান থেকে অনেক কম মূল্যে বিভিন্ন প্রকার দেশী ও বিদেশী প্রজাতির ফুল গাছ এবং বীজ সংগ্রহ করেছি।

সদর উপজেলার কান্দাপাড়া অবস্থিত মায়ের দোয়া নার্সারী মালিক ফরিদুল ইসলাম ফরিদ বলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদে কৃষি প্রযুক্তি মেলার একটি স্টলে নিয়েছি এই মেলায় তিনদিনব্যাপী হলেও অনেক দর্শনার্থী মেলায় এসেছে। আমি অনেক গাছ ও চারা বিক্রি কর‌তে পে‌রে‌ছি। সবুজে শ্যামলে সিরাজগঞ্জে ভরপুর করতে এরকম কৃষি প্রযুক্তি মেলা প্রতিমাসেই হওয়া দরকার বলে আমি মনে করি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET