নয়া আলো ডেস্কঃ- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ০৫ নং কৈখালী ইউনিয়নের সাবখালী বিল থেকে শ্যামনগর থানা পুলিশ এক অজ্ঞাত নামা মহিলার রক্ত মাখা কামিস, ওড়না, ব্লেশিয়া, চুলের খোপা ও রুপসা থেকে মুন্সিগঞ্জ আসার বি,আর,টি,সির টিকিট উদ্ধার করেছে।
এ নিয়ে নানা কৌতুহল জন সাধারনের মাঝে। এটি কোন খুন নাকি ধর্ষণ ? বিজিবি ও পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন ধুড় ব্যবসায়ীরা এই কর্মকান্ডের সাথে জড়িত।
সরজমিনে ও এলাকা সূত্রে জানা যায়, সাপখালী গ্রামের মৃত মোঃ আলেক সরদারের পুত্র, ০১ নং ওয়ার্ডের আনছার কমান্ডার আব্দুর রাজ্জাক ও গহর আলী গাজীর পুত্র মোঃ আহসান প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তী বিলে সকালে গরু খাস খাওয়াতে নিয়ে গেলে হঠাৎ তাদের চোখে রক্ত মাখা কামিস, ওড়না, ব্লেশিয়া , চুলের খোপা ও রুপসা থেকে মুন্সিগঞ্জ আসার বি,আর,টি,সির টিকিট দেখতে পেয়ে স্থানীয় সাংবাদিকদের খবর দেন।
সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষনিক বিষয়টি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান ও কৈখালী বিজিবি ক্যাম্পকে অবগত করলে ঘটনা স্থলে এস,আই হালিম, কৈখালী বিজিবির কোম্পানী কমান্ডার ও এফ,এস, ঘনাস্থলে উপস্থিত হন।
সূত্রে জানা যায়, কৈখালী ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তি ধুড় ব্যবসা করে আসছে। ধুড় ব্যবসার পাশাপাশি এ সমস্ত ব্যক্তি মাদক, অস্ত্রসহ নানা ধরনের অপরাধ জনক ব্যবসা পরিচালনা করে আসছে।
বিষয়টি খতিয়ের দেখার জন্য, পুলিশ, বিজিবিসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।









