, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রীপুরে পিইসির বৃত্তি প্রাপ্তিতে ১ম স্থান অর্জন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি




শ্রীপুরে পিইসির বৃত্তি প্রাপ্তিতে ১ম স্থান অর্জন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০১৮, ১৮:১৭ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ঃ
অতীতের অর্জনের ধারাবাহিকতায় এবারও গাজীপুরের শ্রীপুর উপজেলায় “গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি” মাওনা শাখা ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ১৪ জন বৃত্তি অর্জন করে আবারও বিস্ময় সৃষ্টি করলো।
গত ৩ এপ্রিল প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি প্রাপ্তদের তালিকায় শ্রীপুরের সর্বমোট সরকারী ১৬৫টি বিদ্যালয় সহ পাঁচ’শর অধিক বিদ্যালয়ের বৃত্তির ফলাফল ঘোষিত হয়।
জানা যায়, শ্রীপুর উপজেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে গড় বৃত্তি প্রাপ্তদের তালিকায় ”গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি” মাওনা শাখার ব্যাপক সাফল্য অর্জন করেছে মোট ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুল প্রাপ্ত ১১ জন এবং সাধারণ বৃত্তি ৩ জন। অন্যান্য বিদ্যালয় গুলোর মধ্যে শ্রীপুর মডেল স্কুলের ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুল প্রাপ্ত ১৫ জন এবং সাধারণ বৃত্তি ৪ জন, সরকারী বিদ্যালয়ের মধ্যে মাওনা জে.এম স্কুল থেকে ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুল প্রাপ্ত ১২ জন এবং সাধারণ বৃত্তি ১ জন।
গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির পরিচালক সিরাজুল ইসলাম বলেন, একটি রাষ্ট্র ব্যর্থ কি সফল হবে তার মধ্যে শিক্ষা হচ্ছে অন্যতম। তাছাড়া বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বিগত যেকোন সময়ের তুলনায় শিক্ষা বিস্তারের অসামান্য সাফল্য দেখিয়েছে বর্তমান সরকার। আর এরই ধারাবাহিকতায় আমরা ২০১১ সাল থেকে শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনাতে শুরু হয় প্রতিষ্ঠানের যাত্রা। সকল শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের সহযোগীতায় আমরা বিগত দিনের মত এবারও ভাল ফলাফল দিতে পেরেছি। আমরা আমাদের শিক্ষার্থীদের লেখা পড়ার পাশা-পাশি শিল্প সংস্কৃতি ও খেলাধুলার ব্যাপারেও যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি।
উপজেলার মাওনা জে.এম স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও মানবসম্পদের উন্নয়ন ঘটে। আর বর্তমান সরকারের আমলে তেমনটি ঘটতে শুরু করেছে আর আমাদের দেশে একটি নীতিবাক্য প্রচলিত আছে- শিক্ষাই জাতির মেরুদন্ড। বর্তমান সরকার নিরক্ষরতা দূরীকরণে অর্জিত করেছেন তার সাফল্য। গত আট বছর আগে যেখানে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তিও হার ছিল ৬১ শতাংশ বর্তমানে সেখানে প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা প্রায় শতভাগ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET