সাইফুল আলম সুমন,গাজীপুর.প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে মায়ের সাথে অভিমান করে লিছান আক্তার (১৩) নামে ৬ষ্ট শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।নিহত লিছান পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামের নূরুল ইসলামের মেয়ে। সে কেওয়া পূর্ব খন্ড কওমি মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী ছিল।শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, ঘটনা স্থল থেকে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডি কেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
সাইফুল আলম সুমন









