, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২১, ১৯:২১ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বাজার সংলগ্ন স্কুল মাঠে সাইটালিয়া ইয়ুথ ক্লাবের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল জলিল বিএ, বস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।

তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল ছাত্তার আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাখাওয়াত হোসেন খোকা সাবেক সাধারণ সম্পাদক তেলিহাটি ইউনিয়ন যুবলীগ,প্রধান আলোচক মোফাজ্জ্বল হোসেন সরকার সাবেক সভাপতি গোদারচালা সঃপ্রাঃ বিদ্যালয়, বিশেষ আলোচক মোস্তাফিজুর রহমান রিপন সভাপতি তেলিহাটি ইউনিয়ন যুবলীগ, সোলেয়মান হক সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা শ্রমিকলীগ, সামছুল মোড়লসহ প্রমুখ।

অনুষ্ঠানে অসহায়-দুঃস্থ শীতার্ত ২৫০ জনের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET