, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • সব ডকুমেন্ট থাকলেও কুষ্টিয়ার হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা মুরাদ আলীর নাম নেই তালিকায়!




সব ডকুমেন্ট থাকলেও কুষ্টিয়ার হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা মুরাদ আলীর নাম নেই তালিকায়!

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১৫:৫২ | 1037 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছবিটি একজন বীর মুক্তিযোদ্ধার। নাম মুরাদ আলী (৭০)। বাড়ী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামে।তিনি যে ১৯৭১ সালে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন তার সব ডকুমেন্ট আছে। নেই কেবল মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম। তালিকায় নাম ওঠাতে বহুবার চেষ্টা করেছেন। পারেননি। জীবন জীবিকার প্রয়োজনে কয়েক বছর ভিক্ষাবৃত্তি করেছেন। সে সময় সাংবাদিকদের বিষয়টি নজরে আসলে মুরাদ আলীর উপর সংবাদ প্রকাশিত হয়। তারপর ঢাকার জেগে আছি নামের একটি সংগঠন মাসিক ভিত্তিতে মুরাদ আলীর সহায়তায় হাত বাড়ান। কয়েক বছর ধরে সে সংগঠনটি সহায়তা চালিয়ে গেলেও রাষ্ট্রীয় ভাবে তার কোন খোঁজ খবর নেয়া হয়নি।

ছবির পিছনে কবিতার সেই আসমানীর বাড়ীর ছবিখানাকেও হার মানিয়েছে হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা মুরাদ আলীর বাস্তবের বাড়িটি। সরকার হতদরিদ্রদের জন্য অজস্র বাড়ী নির্মাণ করে দিয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে না হোক হতদরিদ্র হিসাবেওতো মুরাদ আলীর জন্য একটি মাথা গোজার জন্য বাড়ী করে দিতে পারতো।স্বাধীনতার ৫০ বছরেও একটি বাড়ী নির্মাণ করে দেবার উদ্যোগ নেয়নি কেউ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET