১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সভাপতি ইউসুফ-সম্পাদক জাহেরুল নির্বাচিত আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন




সভাপতি ইউসুফ-সম্পাদক জাহেরুল নির্বাচিত আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ১৪:৩৮ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (০৪ নভেম্বর ) সন্ধায় আহবায়ক কমিটির আয়োজনে উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য ও উপদেষ্টা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, মোঃ শাহাদাত হোসেন সাজ্জাদ সহ উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। সদস্য সচিব বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষতার সহিত উপজেলা প্রেসক্লাবকে একটি শক্তিশালী কমিটি উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেমন, হালনাগাদ ভোটার তালিকা , ব্যালট পোপার , ব্যালট বাক্স সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সহযোগিতার ব্যবস্থা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করে কমিটি গঠন করা হচ্ছে। তবে সমঝোতা করলে ব্যালটের প্রয়োজন হবেনা। বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে সদস্যগণ সভায় সর্বসম্মতিক্রমে সমঝোতার মাধ্যমে কন্ঠভোটে মোঃ ইউসুফ আলী (মানবজমিন)কে সভাপতি ও মোঃ জাহেরুল ইসলাম (ভোরের দর্পণ)কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নাম ঘোষনা করেন। কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি-শাহীনুর ইসলাম শাহীন( বাংলাদেশ সময়), সহ-সভাপতি-মোঃ দবিরুল ইসলাম (মুক্ত বার্তা),যুগ্ম সম্পাদক-মোঃ লিহাজ উদ্দীন ( আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ আলী (মানবাধিকার খবর), কোষাধ্যক্ষ- মোঃ হাফিজুল ইসলাম (উত্তর বঙ্গ), দপ্তর সম্পাদক- সুজন কলি ( ক্রাইম নিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ সেলিম মোর্শেদ ( খবর পত্র), প্রচার সম্পাদক-মোঃ আলমগীর (জনমত), সদস্য-মোঃ আব্দুল করিম ( প্রতিদিনের সংবাদ), মাসুদ রানা (ঠাকুরগাঁওয়ের খবর), সায়মন আক্তার সুমন ( দৈ: বগুড়া)।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET