সিরাজগঞ্জ ১০নং সয়দাবাদ ইউনিয়নের ৩টি গ্রামে নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেছে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরী
৩১শে ডিসেম্বর রবিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত এই ৩টি গ্রামে নিজের ভোট নিজে দিব স্লোগানকে ধারণ করে সয়দাবাদ ইউনিয়নের পূর্নবাসন, পঞ্চোসোনা, বড়শিমুল এলাকায় গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য শামসুজ্জামান আলো, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আলামিন। সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা ও সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কোবাদ মন্ডল ও সাধারন সম্পাদক হযরত আলী ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ সংগঠনেরু বিভিন্ন্য নেতৃবৃন্দ।









