৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সলঙ্গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৫, ১৯:০৬ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ :
সলঙ্গা থানা সদরে অবস্থিত কচি কন্ঠের অন্যতম বিদ্যাপিঠ মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে প্রতি বছরের ন্যায় এবারেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কুতুবের চর কবর স্থান সংলঘ্ন খেলার মাঠে মঙ্গলবার (২৬ জানুয়া‌রি) দিনব্যাপী দৌড়, মোরগ যুদ্ধ, উচ্চ লম্ফ, দীর্ঘ লাম্ফ, বিস্কুট দৌড়, ব্যাঙ দৌড়, অংক দৌড়, ভারসাম্য দৌড়, দড়ি খেলা, মার্বেল দৌড়, গুপ্ত ধন উদ্ধার, বালিশ খেলা, চোখ বেঁধে পাতিল ভাঙ্গাসহ মোট ২৭ টি ইভেন্টে এ খেলা অনুষ্ঠিত হয়। ধারাবিবরণী করেন, সহকা‌রি শিক্ষিকা মাহফুজা খাতুন।

খেলা পরিচালনায় ছিলেন, মাহমুদা খাতুন, আলেয়া খাতুন,লুৎফা নার্গিস, হেলালুজ্জামান খান, সুমন পাল, কাওছার আলীসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষাবিদ মোস্তফা জামান। সম্মানিত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, আঙ্গারু ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল (অব:) মাও: আব্দুর রউফ, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, দৈনিক করতোয়া প্রাক্তণ প্রতিনিধি এম, এ সালাম মাস্টার, প্রিয় সলঙ্গার গল্প গ্রপের চীফ এডমিন শাহ আলম, দৈনিক ভোরের দর্পণ সলঙ্গা প্রতিনিধি হোসেন আলী, সাংবাদিক আব্দুর রহিমসহ অনেকে। 
বিকেলে খেলা শেষে সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET