খুলনার তরুণ উদিয়মান সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম না ফেরার দেশে চলে গেলেন। শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।
সাংবাদিক জহির খুলনা মহানগরীর বয়রা রায়েরমহল এলাকার সুলতান বিডিয়ারের ছোট ছেলে। বাদ এশা জানাজা শেষে গোয়ালখালী গোরস্তানে তাকে দাফন করা হয়।
ব্যক্তিগত জীবনে সদালাপি জহির জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন, দৈনিক ফুলতলা প্রতিদিন ও অনলাইন নিউজ পোর্টাল খুলনা ক্রাইম নিউজ. কমে অনলাইন নিউজ পোর্টাল নয়া আলো বর্তমানে কর্মরত ছিলেন। এবং তিনি খুলনা রিপোর্টাস্ ক্লাব ক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি বৃদ্ধা বাবা, মা বড় ভাই, স্ত্রী ও চোদ্দ বছরের এক ছেলে, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ খুলনার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
জহিরের মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক জ্ঞাপন করেছেন খুলনা রিপোর্টাস ক্লাবের সভাপতি বিএম রাকিব হাসান, সাধারন সম্পাদক কাজী মিজানুর রহমান, দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক খন্দকার আছিফুর রহমান তোতা, ফুলতলা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সুমন সরদার, আসক এর খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক শাওন আহমেদ, খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি মোড়ল মুজিবর রহমান, সাধারন সম্পাদক শেখ আসলাম হোসেন, রেজোয়ান আকুঞ্জী রাজা, মামুন মোল্যা, মাসুদ ভূঁইয়া, মানছুর জাহিদ, সিহাব উদ্দিন রুবেল, মোঃ:শাফিয়ার রহমান, মোঃ মিন্টু মল্লিক, মোঃ মুজিবুর রহমান মল্লিক, বিএম বাবলুর রহমান, মোঃ আলমগীর হোসেন, এ্যাড:এফ এম আব্দুর রাজ্জাক, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
খুলনা ক্রাইম নিউজ.কমের পরিবারের পক্ষ থেকে শোক জানিয়েছেন খুলনা মহানগরীর ১৬ ন ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ আবিদুল্লাহ আবিদ, সাধারন সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু , চেয়ারম্যান ও সম্পাদক : আল মামুন সুমন মোল্লা, নির্বাহী ও বার্তা সম্পাদক – আল মাসুম খাঁন, ক্রিয়া সম্পাদক শেখ জিয়াউর রহমান জিয়া, উপবার্তা সম্পাদক মেহেদী হাসান, নগর সম্পাদক খালিদ হাসান, বিশেষ সংবাদদাতা, খুলনা মেডিকেল এম. ডি. সুমন প্রমুখ।
Please follow and like us:









