১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার ও ভেঙে দেওয়া হয়েছে কমিটি!




সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার ও ভেঙে দেওয়া হয়েছে কমিটি!

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১৪:৫৩ | 991 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের মূলপরিকল্পনাকারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে বহিস্কার করা হয়েছে ও জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ভেঙে দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় কমিটির সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভুট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভুট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে সংগঠনের দপ্তর সেল বরাবর জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

গত ৩১ অক্টোবর কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদিকের দুই সহযোগী সম্প্রতি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ ঘটনায় সাদিককে আসামী করে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়। এরপর থেকে সাদিক ও তার অপরাধ জগত সম্পর্কে তাজ্জব বনে যাওয়ার মত নানা তথ্য বেরিয়ে আসছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET