২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সাতক্ষীরা মুক্ত দিবস আজ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১১:১০ | 996 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ ৭ ডিসেম্বর। সাতক্ষীরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে পাঞ্জাবি এসডিওকে গ্রেফতার আর পাকিস্তানী পতাকায় আগুন ও মাতৃভূমি বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উড্ডয়নের মধ্যদিয়ে দামাল ছেলেরা সাতক্ষীরাকে শত্র“মুক্ত করেছিল। দীর্ঘ নয় মাসের বীরোচিত লড়াইয়ে কমপক্ষে ১৬টি সম্মুখ যুদ্ধ জয়ের পর এদিন সাতক্ষীরার মাটিতে মুক্তিযোদ্ধারা ফিরে আসতেই পিছু হটে যায় হানাদার পাকি বাহিনী।
জানা যায়, ১৯৭১ সালের ৩ মার্চ সাতক্ষীরা শহরে পাকিস্তান বিরোধী মিছিলে রাজাকাররা গুলি করে হত্যা করে শহিদ আব্দুর রাজ্জাককে। আর এখান থেকে শুরু হয় সাতক্ষীরার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নেয়া। যুদ্ধের খরচাদি বহনের জন্য সাতক্ষীরা ট্রেজারী হতে অস্ত্র আর ন্যাশনাল ব্যাংক হতে অপারেশনের মাধ্যমে অলঙ্কার টাকা পয়সা নেওয়ার মধ্যদিয়ে শুরু হয় মুক্তির সংগ্রাম। ৮ম ও ৯ম সেক্টরের অধীনে ভারতের বিভিন্ন এলাকায় ট্রেনিং শেষে ২৭ মে সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রথম সম্মুখ যুদ্ধ শুরু হয়। এ সময় পাক সেনাদের দু’শতাধিক সৈন্য নিহত হয়। ১৭ ঘণ্টাব্যাপী এ যুদ্ধে শহিদ হন তিনজন মুক্তিযোদ্ধা। আহত হন আরো দু’জন মুক্তিযোদ্ধা। এরপর থেমে থেমে চলতে থাকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের গুপ্ত হামলা। এসব যুদ্ধের মধ্যে ভোমরার যুদ্ধ, টাউন শ্রীপুর যুদ্ধ, বৈকারী যুদ্ধ, খানজিয়া যুদ্ধ উল্লেখযোগ্য। এ সব যুদ্ধে শহিদ হয় ৩৩ জন বীর মুক্তিযোদ্ধা।
৬ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা ঘিরে ফেলে সাতক্ষীরার ডাকবাংলোয় ঘাঁটি করা জঙ্গি পাক সেনাদের। বীর মুক্তিযোদ্ধা মুহিত খান দুলুর নেতৃত্বে ধুলিহর বেজেরডাঙ্গা থেকে একটি দল এবং ক্যাপ্টেন হুদা ও আবদুল্লাহর নেতৃত্বে আরও দু’টি মুক্তিযোদ্ধা দলের ত্রিমুখী আক্রমনের মুখে শত্র“ বাহিনী টিকতে না পেরে বিনেরপোতা এলাকায় বেত্রাবতী নদীর ব্রীজ, বাঁকাল ও কদমতলা ব্রীজ ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে পিছু হটে যায়। রাতেই পাক বাহিনী সাতক্ষীরা থেকে পালিয়ে যায়। ৭ ডিসেম্বর জয়ের উন্মাদনায় জ্বলে ওঠে সাতক্ষীরার দামাল ছেলেরা। বীর যোদ্ধারা শহরে ঢুকে থানা ভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করে ঘোষণা দেন সাতক্ষীরা মুক্ত দিবসের। সন্তান হারানোর বেদনা ভুলে সেদিন মুক্তিযোদ্ধাদের সাথে সাথে রাস্তায় নেমে আসে মুক্তিপাগল আপামর জনতা।
মুক্তিযুদ্ধকালীন সময়ে শত্র“দের গুলিতে সাতক্ষীরার যে সকল বীর সন্তান শহিদ হন তারা হলেন শহিদ আব্দুর রাজ্জাক, কাজল, খোকন, নাজমুল, হাফিজ উদ্দিন, নুর মোহাম্মদ, আবু বকর, ইমদাদুল হক, জাকারিয়া, শাহাদাত হোসেন, আব্দুর রহমান, আমিনউদ্দিন গাজী, আবুল কালাম আজাদ, সুশীল কুমার, লোকমান হোসেন, আব্দুল ওহাব, দাউদ আলী, সামছুদ্দোহা খান, মুনসুর আলী, রুহুল আমীন, জবেদ আলী, শেখ হারুন অর রশিদ প্রমুখ।
স্বাধীনতার ৪৮ বছর পর আবারও নানা আয়োজন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মধ্যদিয়ে পালিত হবে সাতক্ষীরা মুক্ত দিবস। তবে মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরার বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়নি আজও। একই সাথে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত শহিদ স্মৃতি স্তম্ভে ‘রাজাকার’ এর নাম থাকায় তা উদ্বোধন করা হয়নি।
সাতক্ষীরা জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু বলেন, প্রতিবছর ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনের যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। তিনি সাতক্ষীরার বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের দাবি জানান সরকারের কাছে। একই সাথে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত শহিদ স্মৃতিস্তম্ভটি সঠিক মুক্তিযোদ্ধাদের নাম উল্লে¬খ করে উদ্বোধনের জোর দাবি জানান।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, সাতক্ষীরার বধ্যভূমিগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে বধ্যভূমিগুলো চিহ্নিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে এলজিইডি ও গণপূর্ত বিভাগ সংরক্ষণের কাজ বাস্তবায়ন করছে। এছাড়াও কালেক্টরেট চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভ নিয়ে আলাপ আলোচনা চলছে। সকলকে নিয়ে বিদ্যমান বিতর্ক নিরসন করে তা অচিরেই উদ্বোধনের আশ্বাস দিয়েছেন তিনি।
এইদিনে পাক হানাদার মুক্ত হয় নোয়াখালী জেলা। মুক্তিযোদ্ধারা শহরের পিটিআই’ তে রাজাকারের প্রধান ঘাঁটির পতন ঘটিয়ে নোয়াখালীর মাটিতে উড়িয়েছিল স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET