, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাফারি পার্কের জেব্রাগুলোকে হত্যা করা হয়েছে। এমপি সবুজ




সাফারি পার্কের জেব্রাগুলোকে হত্যা করা হয়েছে। এমপি সবুজ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২২, ১৮:৫৪ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘ মৃত্যুর ঘটনায় অভ্যন্তরীণ দ্বন্ধকে দায়ী করেছেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

রবিবার (৩০জানুয়ারি) দুপুরে সাফারি পার্ক পরিদর্শনে এসে তদন্ত কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রাণীগুলোর মৃত্যুতে কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে এমন দাবি করে সংসদ সদস্য বলেন, পার্কে দায়িত্বশীল, কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারদের মধ্যে মতবিরোধ থাকায় দায়িত্বশীল ব্যক্তিরা একে অপরকে ফাঁসাতে জেব্রাগুলোকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, জেব্রাগুলো মারা যায়নি, এগুলোকে মেরে ফেলা হয়েছে। চলতি মাসে সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছে যা গোপন রাখা হয়েছে। এটা কেউ জানে না। এত মূল্যবান প্রাণী মারা যাচ্ছে পার্ক কর্তৃপক্ষ তা গোপন করে যাচ্ছে। পার্কের হাতিদের জন্য বরাদ্দ করা খাবার সীমানা প্রাচীরের ভেতর থেকে পাচার হয়ে যায়। অবহেলাকরীদের দায়িত্বে রেখে তদন্ত কাজ সঠিক হবে না বলে মত প্রকাশ করেন তিনি।

এছাড়াও রবিবার সাফারি পার্ক পরিদর্শন করে জেব্রার মৃত্যুর কারণ উদঘাটনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দুপুরে পার্কে প্রবেশ করে তদন্ত কাজ শুরু করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক বলেন, জেব্রার মৃত্যুরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাফারি পার্ক কর্তৃপক্ষ দেশের বাহিরের অভিজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হয়েছে। সেখানে মৃত জেব্রাগুলোর নমুনা পাঠানো হয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার খামার মালিকের সাথে কথা বলেছেন তারা। রোগের বিস্তারিত লক্ষণ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ইমেইলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে। এছাড়াও তদন্ত কমিটি কাজ করছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন তথ্য উপাত্ত মিলিয়েই রিপোর্ট পেশ করা হবে। তবে এ বিষয়েই এখনও কিছু বলা যাচ্ছে না।

সাফারী পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির বলেন, হঠাৎ অসুস্থ হয়ে চলতি মাসেই একটি বাঘ মারা যায়। পরে ধারাবাহিক ভাবে জেব্রাগুলো মারা যায়। জেব্রার মৃত্যুপ্রতিরোধে জরুরী চিকিৎসা এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে ইতিপূর্বে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা ২৫ ও ২৯ জানুয়ারী সাফারি পার্কে সভায় মিলিত হয়। ২৫জানুয়ারী বিশেষজ্ঞ টিমের প্রদত্ত ১০দফা সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহন করেছে সাফারী পার্ক কর্তৃপক্ষ। এখানে কারো কোন অবহেলা বা গাফিলতি নেই।

প্রসঙ্গত, চলতি মাসে ধারাবাহিক ভাবে প্রথম অবস্থায় ৯টি জেব্রার মৃত্যুর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৪টি মারামারি ও ৫টি ব্যাকটেরিয়া আক্রমনে মারা যাওয়ার কথা বলেছিল। পরে শনিবার সকাল ও রাতে আরো দুটি জেব্রা মারা যায়। বর্তমানে পার্কে জেব্রার সংখ্যা ১৮টিতে দাঁড়ালো। বর্তমানে পার্কে বাঘের সংখ্যা ১০টি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET