, , ,

শিরোনামঃ-




সাফারি পার্কে বাঘের থাবায় যুবক আহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২১, ১৭:৫৬ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের থাবায় এক যুবক আহত হয়েছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে তিনি বাঘের আক্রমনের শিকার হন। তাকে মাওনা চৌরাস্তা আল্ হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত যুবক মজনু মিয়া(৩২) উপজেলার বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি সাফারি পার্কের আউটসোর্সিং কর্মী বলে জানা গেছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক পার্কের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, সকালে বাঘটি কোর সাফারির বাঘ বেষ্টনীর দেয়াল টপকে বেরিয়ে যায়। দেয়ালের অপরপ্রান্তে অবস্থান করছিলেন মজনু। কাছে পেয়ে মজনুর বাম হাতে কামড় বসায়। তিনি দৌড়ে জীবন বাঁচান। পার্কের অন্যান্য কর্মীরা বাঘটিকে কৌশলে খাঁচায় ফিরিয়ে নিতে সক্ষম হয়। আহত অবস্থায় মজনুকে হাস্পাতালে নিয়ে যান সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান।

তবে এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ না করে মোবাইল বন্ধ করে রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET