আশুলিয়া থেকে আবুল কাশেম ঃ
— আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। লাখো শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, বাঙালির হৃদয়ে রক্তের অক্ষরে লেখা আজকের এ দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। তাই স্বাধীনতা দিবস আজ বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস।
১৯৭১ সালের ২৫শে মার্চে মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ২৫শে মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া হত্যাযজ্ঞের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙ্গালী জাতিরা এই দিনে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করেন। ২৬শে মার্চ ১৯৭১ সালে শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস যুদ্ধে ৩০ লক্ষ শহিদদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীনতা লাভ করে।
তাই বীরশ্রেষ্ঠ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ও কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টুসহ অন্যান্য নেত্রীবৃন্দরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রিপন খান, সহ-সভাপতি এম এ রাকিব ও মোঃ রায়হান, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সাংগঠনিক সোহেল মাহমুদ, পাথালিয়া ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ খান, পাথালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ বশির খান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গ-সংগঠন এবং সাধারণ জনগণ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।









