, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে-এগিয়ে আসেন ডিএসবি মোঃ শামিম রেজা




সিরাজগঞ্জে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে-এগিয়ে আসেন ডিএসবি মোঃ শামিম রেজা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২১, ১৮:১৭ | 1458 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে প্রায়ই দেখা যায় মৃত্যুপথযাত্রী মুমূর্ষু কোনো রোগী রক্তের প্রয়োজনে হাহাকার করছে। আত্মীয়-স্বজনরা রক্তের শূন্যতা পূরণ করতে ছুটে চলছেন এখানে-সেখানে। কিন্তু কোথাও মিলছে না রক্ত, হতাশায় ভেঙে পড়ছে সবাই। ঠিক সেই কঠিন মুহূর্তের সম্মুখিন হয়ে ছিলেন সিরাজগঞ্জ পুলিশ বিশেষ শাখার ডিএসবি মোঃ শামিম রেজা। সে দিন থেকে মনস্থির করেন আমার মত কেউ যেন রক্ত নিয়ে হতাশায় ভেঙে না পড়েন। ২০১৯ সালে ডিএসবি মোঃ শামিম রেজা ‘সেবাই-স্বপ্ন’ রক্তের ফেসবুক গ্রুপ খুলে যাদের রক্তের প্রয়োজন তাদের বিস্তারিত পোষ্ট শুরু করেন। যাহা মুহুর্তে সারা দিয়ে রক্ত্য দান করেন ডোনাররা। এখন প্রতিদিনি কারো রক্তের প্রয়োজন হলে রোগীর স্বজনরা যোগাযোগ করেন মানবিক পুলিশ ডিএসবি মোঃ শামিম রেজার কাছে। এই মানবিক কাজের জন্যও পেয়েছেন নানা সম্মননা। সিরাজগঞ্জ পুলিশ বিশেষ শাখার ডিএসবি মোঃ শামিম রেজা বলেন ক্ষণস্থায়ী এই পৃথিবীতে অন্যের জীবন বাঁচাতে রোগের উপশমে প্রয়োজনীয় মুহূর্তে রক্ত দান অবশ্যই সওয়াবের কাজ। তবে পার্থিব কোনো স্বার্থ হাসিলের প্রত্যাশা থাকতে পারবে না, কাজটি হতে হবে শুধুমাত্র মানুষের উপকারার্থে, মানবতার সেবায়। রক্ত দান একটি মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার। একজন সুস্থ মানুষ প্রতি তিন মাস অন্তর অন্তর রক্ত দান করতে পারেন। এতে শারীরিক কোনো সমস্যা হয় না। রক্ত দানের মাধ্যমে পরোপকার করা হয়, প্রচুর সওয়াব মেলে। রক্ত দাতা ও গ্রহীতার মধ্যে গড়ে ওঠে রক্তের বাঁধন, সৃষ্টি হয় নতুন বন্ধুত্ব। তাছাড়া রক্ত দাতা শারীরিক, মানসিক, আত্মিক ও ইসলামি মূল্যবোধের দিক দিয়ে সুস্থ থাকেন। পৃথিবীতে অনেক মহৎ কাজ রয়েছে, এর অন্যতম হলো স্বেচ্ছায় রক্ত দান। কারণ রক্ত কোনভাবেই কোথাও উৎপাদন সম্ভব না। কেবল একজন মানুষের প্রয়োজনে আরেকজন মানুষ দিতে পারে। এই মহৎ কাজটি মানব সেবার অন্যতম উদাহরণও বটে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক সময় আমাদের কেউ অসুস্থ হলে তখন রক্তের প্রয়োজন হলে আমরা অন্যের শরণাপন্ন হই। যে রক্ত দান করে পরবর্তী সময়ে আমরা তার খোঁজ রাখিনা। এটা সুন্দর আচরণ নয়। তাই নিজে রক্ত দানের পাশাপাশি অন্যকে রক্ত দানে উৎসাহ দিতে হবে। রক্ত দান যে সওয়াবের কাজ এটা ব্যাপকভাবে প্রচার করতে হবে। তাহলে সমাজের মানুষদের মধ্যে স্বেচ্ছায় রক্ত দানের মনোভাব জন্ম নেবে। রক্ত দানের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য সবাইকে একযোগে কাজ করতে হবে। মনে রাখতে হবে একে অন্যের উপকার, সহানুভূতি ছাড়া মানবজীবন মূল্যহীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET