১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ




সিরাজগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২৫, ১৭:২১ | 743 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। প্রায় দুই ঘণ্টা কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা সড়ক ত্যাগ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেন।

আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

এসময় সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ১৮ মার্চ হাইকোর্টের নির্দেশে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য ৩০ শতাংশ কোটা প্রয়োগ করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির আদেশ দেওয়া হয়। এতে কারিগরি শিক্ষায় ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং পেশাগত বৈষম্য আরো প্রকট হয়েছে। এ জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।

এ সময় ৩০ শতাংশ কোটা বাতিল, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের দিয়েই কারিগরি পদে নিয়োগ, বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বেতন নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতে সুযোগ দেওয়া এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদের যোগ্যতা হিসেবে বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ডিগ্রি নির্ধারণের দাবি জানান তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET