বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বার্ষিক মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফ্রেরুয়ারী) নাটোর জেলার লালপুল উপজেলার গ্রিন ভ্যালি পার্কে এই বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা, সংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রসহ বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়। বার্ষিক মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠানেসিরাজগঞ্জের পোল্ট্রি ইন্ডাস্ট্রিজের সাথে কর্মরত পরিবারসহ প্রায় ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। দিনের শুরুতে বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। পরিচিতি পর্বের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকল স্তরের সব বয়সি খামারী সদস্য এবং তাদের পরিবারের সদস্যগণ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। এর আগে পোল্ট্রি খামারিদের ধৈর্য ধরে
কি ভাবে ব্যবসা করে সারা বাংলাদেশের মধ্যে জনপ্রিয়তা অর্জন করা যায় তার উদাহরণস্বরূপ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রথম সফল আত্মকর্মী ও মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও সিরাজগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাহফুজউর রহমান কে অনুসরণ ও অনুকরণ করতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা নরেশ চন্দ্র ভৌমিক সভাপতি এস.এম ফরিদ, সহ সভাপতি রফিকুল ইসলাম সেখ, হেলাল উদ্দিন, কায়ছারুল ইসলাম (মজনু), সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ সাধারন সম্পাদক লোকমান হোসেন, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক, মাহফুজউর রহমান, কোষাধক্ষ কবির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মজিত সেখ, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক ফরহাদ আলী, কার্যকরী সদস্য, ডা: আব্দুলাহ আল-মাহমুদ, ছানোয়ার হোসেন, সাইদুল ইসলাম (মানু), আরিফুল হক লিটন, রেজাউল করিম, এনামুল কবির (রিপন), আবু কাওছার (রিপন), আব্দুল মুন্নাফ, আমিনুল ইসলাম (ভুলু), ইউসুব আলী, আব্দুল লতিফ সরকার, আব্দুল আলিম শেখ মোঃ আজাদ আলী সহ জাবালা মোস্তাক প্রমুখ।









