, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ পৌর আড়তে খুচরা কাঁচামাল বিক্রি বন্ধে দাবিতে স্মারকলিপি প্রদান




সিরাজগঞ্জ পৌর আড়তে খুচরা কাঁচামাল বিক্রি বন্ধে দাবিতে স্মারকলিপি প্রদান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২৫, ১৪:২৩ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌরসভা নিয়ন্ত্রিত শিশু পার্কসংলগ্ন কাঁচামালের আড়তে নিয়ম বহির্ভূত খুচরা বিক্রয় বন্ধসহ নানাবিধ সমস্যা সমাধানের দাবিতে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খুচরা কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সিরাজগঞ্জ পৌর প্রশাসক গণপতি রায়ের হাতে এ স্মারকলিপি তুলে দেন সমিতির সভাপতি মো. সোরহাব আলী ও সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ। এ সময় পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম, খুচরা কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধক্ষ জাহিদুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন।

স্মারকলিপিতে খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেন, পৌরসভার নিয়ন্ত্রণাধীন গোশালা শিশু পার্কের পাশে থাকা পাইকারি আড়দ্দাররা নিয়ম বহির্ভূতভাবে প্রতিনিয়ত খুচরা কাঁচামাল বিক্রি করছেন। আধা কেজি থেকে শুরু করে এক কেজি পর্যন্ত খুচরা বিক্রি করার ফলে সাধারণ ক্রেতারা সরাসরি আড়ত থেকেই কাঁচামাল কিনছেন। এতে বড় বাজারসহ পৌরসভার আওতাধীন অন্যান্য খুচরা দোকানগুলোর ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, এর আগেও ২০২১ সালের ৩ মার্চ পৌর মেয়রের উপস্থিতিতে আড়দ্দার, খুচরা ব্যবসায়ী ও সমিতির নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আড়দ্দাররা লিখিত বা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা শুধুমাত্র পাইকারি ব্যবসা করবেন, খুচরা বিক্রিতে আর যুক্ত হবেন না। কিন্তু সেই প্রতিশ্রুতি দীর্ঘদিন মানা হয়নি। বরং বর্তমানে আরও বেশি মাত্রায় খুচরা বিক্রি চলছে।

স্মারকলিপিতে বলা হয়, পাইকারি আড়তে খুচরা বিক্রি চালু থাকায় খুচরা দোকানগুলোর ওপর নির্ভরশীল ক্রেতাদের সংখ্যা দিন দিন কমছে। ফলে স্থানীয় খুচরা ব্যবসায়ীরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এতে অনেক ছোট ব্যবসায়ী টিকে থাকা নিয়েই শঙ্কায় আছেন।

স্মারকলিপি গ্রহণ করে পৌর প্রশাসক গণপতি রায় ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম এ সময় ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, খুচরা ব্যবসায়ীদের দাবি যৌক্তিক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে।

উক্ত স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে, ২১ সেপ্টেম্বর রবিবার থেকে সিরাজগঞ্জ জেলা কাঁচামাল ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য কাঁচামাল বিক্রি বন্ধ ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET