, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ সরকারি কলেজে মুজিববর্ষ ২১শে বইমেলার উদ্বোধন




সিরাজগঞ্জ সরকারি কলেজে মুজিববর্ষ ২১শে বইমেলার উদ্বোধন

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২০, ২০:৪৯ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে, জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে অমর ২১ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২০ উদযাপন উপলক্ষ্যে ১৫-২১ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী মুজিববর্ষ ২১বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। মেলার উদ্বোধন শেষে অত্র কলেজের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ টি,এম সোহেল এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব, শিক্ষার প্রসারতা বাড়াতে, জ্ঞান অর্জনে বইপড়ার বিকল্প নেই।  মুজিবশত বর্ষে বইমেলার এমন আয়োজনে তিনি মুগ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, অত্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক বি, এম আব্দুল হান্নান, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সহযোগী অধ্যাপক সায়ীদ আবু বকর সিদ্দিক,  সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও পৌরপ্যানেল মেয়র হেলাল উদ্দিন প্রমুখ সহ অত্র কলেজের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ কলেজ ছাত্রলীগ  শাখা কমিটির নেতৃবৃন্দ ও অগনিত শিক্ষার্থীগণ  উপস্হিত ছিলেন। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সূবর্ণা লায়লা।
বইমেলা উদযাপন কমিটির আহবায়ক ইংরেজী বিভাগের অধ্যাপক সন্টু কুমার দত্ত জানান, মেলায় এবার ৬৩টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১১টা হতে  রাত সাড়ে ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। শিশু-কিশোর সকল বয়সীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে, বই পড়ার ও দেখার পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতাপাঠ, নতুন কাব্যিক গ্রন্হ, গল্প, উপন্যাস উন্মোচন সহ সংগীত নৃত্য পরিবেশনা রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET