মাকসুদা খাতুন সিরাজগঞ্জ: সিলেট রাইফেল ক্লাব বট পাড়া নয়াবাজার রোড আখালিয়া আওতাধীন শ্যুটিং ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সিলেট রাইফেল ক্লাবের আয়োজনে ২৬ তম আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতাটি কেক কর্তনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড.মুহাম্মাদ মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার, সিলেট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নিশারুল আরিফ, পুলিশ কমিশনার, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন,পুলিশ সুপার, ইন্তেখাবুল হামিদ, মহাসচিব, বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন, সভাপতি মোঃমজিবর রহমান, জেলা প্রশাসক ও সভাপতি রাইফেল ক্লাব ও বিভিন্ন জেলা ক্লাবের নেতৃবৃন্দ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া প্রমুখ।
এই সময় প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন্য ইভেন্ট শেখার আছে। ২৬ তম আন্তর্জাতিক ক্লাবের শুটিং প্রতিযোগিতায় ৪২ টা ক্লাব অংশগ্রহন করেছে ।









