” সত্য মিথ্যা যাচাই আগে, ফেসবুকে শেয়ার পরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় একটি র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তন কেন্দ্র এসে আলোচনা সভায় মিলিত হয়।তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক রমেন্দ নারায়ণ বৈশাখ, বাবরুল হাসান বাবলু, উপজেলা যুবলীগ আহবায়ক অনুপম রায়, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তথ্য আপা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা রৌজ আলী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।আলোচনা সভা শেষে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সুনামগঞ্জের তাহিরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে
সোহেল আহমদ সাজু- জেলা করেসপন্ডেন্ট-সুনামগঞ্জঃ ” সত্য মিথ্যা যাচাই আগে, ফেসবুকে শেয়ার পরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় একটি র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তন কেন্দ্র এসে আলোচনা সভায় মিলিত হয়।তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক রমেন্দ নারায়ণ বৈশাখ, বাবরুল হাসান বাবলু, উপজেলা যুবলীগ আহবায়ক অনুপম রায়, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তথ্য আপা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা রৌজ আলী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।আলোচনা সভা শেষে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









