সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মো. উমর আলী মাস্টারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার একাত্তরের স্মৃতি বিজরিত ট্যাকেরঘাট সাব সেক্টরের ‘মুক্তির মঞ্চ’ এ তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসানের হাত থেকে তিনি ফুলের তোড়া, নগত অর্থ সহ সম্মাননা গ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরানঘাট গ্রামে।
মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ৫নং সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি শিক্ষকতা পেশায় যোগ দান করেন।
তিনি রজনী লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন। শিক্ষকতা জীবনে বীর মুক্তিযোদ্ধা মো. উমর আলী মাস্টার ছিলেন একজন আদর্শবান শিক্ষক। তিনি সব সময় তার সন্তান ও ছাত্র-ছাত্রীদের সৎ পথে চলার জন্য উপদেশ দিতেন। শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি পুরানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য। বাকী জীবন তিনি মানুষের সেবা করে যেতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন। উমর আলী মাস্টারের ৩ ছেলে ও ৩ মেয়ে সবাই প্রতিষ্ঠিত।
Please follow and like us:









