২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জের শারীরিক প্রতিবন্ধী সুজিত শর্মাকে শিক্ষা সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক




সুনামগঞ্জের শারীরিক প্রতিবন্ধী সুজিত শর্মাকে শিক্ষা সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১২:২৪ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র শারীরিক প্রতিবন্ধী সুজিত শর্মাকে শিক্ষা সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। প্রতিবন্ধী সুজিত শর্মা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আদুখালি গ্রামের প্রান্তিক কৃষক মনোরঞ্জন শর্মা ও জয়ন্তী শর্মার সন্তান। বিগত মে/২০১৯ হতে তার শিক্ষা সহায়তা বাবদ প্রতি মাসে দুই হাজার টাকা করে জেলা প্রশাসন থেকে প্রদান করা হচ্ছে। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম। এসময় প্রতিবন্ধী শিক্ষার্থী সুজিত শর্মাকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একটি ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। সুজিত শর্মা তার শিক্ষা জীবন সমাপ্ত করার এতো বড় সুযোগ করে দেয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET