, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • সুনামগঞ্জের সাদকপুর উচারগাঁও ফ্রেন্ডসমেচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত




সুনামগঞ্জের সাদকপুর উচারগাঁও ফ্রেন্ডসমেচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : জুন ০১ ২০২০, ২১:১৯ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সুনামগঞ্জ সুনামগঞ্জের সদর’র উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর উচারগাঁও গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়াবিদ লন্ডন প্রবাসী মো: আবুল আজাদ’র উদ্দ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আজ সোমবার ১জুন দুপুরে সাদকপুর উচারগাঁও গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলার আয়োজক বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়াবিদ লন্ডন প্রবাসী মো: আবুল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক লন্ডন প্রবাসী সামছুদ্দিন সামাদ, ইউপি সদস্য মতিউর রহমান, মোল্লাপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো: আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা আলমগীর, মোল্লাপাড়া ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক আফরুজ মিয়া, মনফর মাস্টার, বিজয় বাবু, আব্দুল হান্নান, ছমির উদ্দিন মানিক ভান্ডারী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে লন্ডন প্রবাসী আবুল আজাদ বলেন, মহামারি নভেল করোনা ভাইরাস বাংলাদেশে শুরু হওয়ার পর থেকেই অসহায় দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ সহ ত্রাণ বিতরন অব্যাহত রয়েছে। খেলাধুলা পাশাপাশি তরুন যুবকদের মাদক থেকে দুরে রাখতে আমার এই উদ্যোগ, কারণ খেলাধুলায় থাকলে তারা মাদক থেকে দুরে থাকবে এবং মাদক থেকে দুরে থাকলে তাদের শরীর সুস্থ সবল থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET