১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জে প্রথমবারের মতো টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু




সুনামগঞ্জে প্রথমবারের মতো টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ১৩:১৭ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ পৌর শহরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার সকালে পৌর চত্বরে পেঁয়াজ বিক্রি শুরু হয়। পেঁয়াজের দাম বাড়ার পর এই প্রথম সুনামগঞ্জে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন। পৌর কার্যালয়ের সামনে পেঁয়াজ কেনার জন্য ক্রেতাদের লম্বা লাইন হয়ে যায়। ট্রাক পৌঁছানোর সঙ্গে সঙ্গে পেঁয়াজ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন লোকজন।
জানা যায়, প্রথমবারের মতো সুনামগঞ্জে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। কেজি প্রতি ৪৫ টাকা দরে একজন ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর থানার ওসি মো. শহিদুর রহমান, ওসি (তদন্ত) মুর্শেদ শাহীন প্রমুখ। এদিকে, টিসিবির মাত্র এক কেজি পেঁয়াজ
কেনার জন্য জগন্নাথপুর উপজেলায় ভিড় লেগে সযায় ক্রেতাদের। রোববার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টায় পর্যন্ত টিসিবির পেঁয়াজ বিক্রি করা হয়েছে ট্রাকে করে। জগন্নাথপুর প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘ লম্বা দুই লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন ক্রেতারা।
ক্রেতারদের সামাল দিতে পুলিশকে হিমহিম খেতে হয়। তবে কিছুক্ষণ পর পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন ক্রেতারা।
টিসিবির পেঁয়াজ কিনতে আসা নিকেশ বৈদ্য জানান, বাজারে ১৮০ টাকা থেকে ২০০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারিভাবে টিসিবির পেঁয়াজ কম দামে বিক্রি হবে শুনে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে এক কেজি পেঁয়াজ কিনে ছি। কষ্ট হলেও ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে।
সুলতান মিয়া নামে আরেকজন ক্রেতা জানান, বাজারে পেঁয়াজের ঝাঁজে আমরা অসহায় হয়ে পড়েছি। টিসিবির পেঁয়াজ কম দামে কিনেছি। এজন্য খুশি লাগছে। তিনি জানান, আমাদের মতো সাধারণ মানুষের দাবি টিসিবির পেঁয়াজ বিক্রি দীর্ঘ মেয়াদি করা হোক। এতে মানুষ উপকৃত হবে।
টিসিবির ডিলার ধনেষ রায় জানান, রোববার থেকে জগন্নাথপুরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আমরা তিনদিনের জন্য তিন টন পেঁয়াজ বরাদ্দ পেয়েছি। আজকে এক টন পেঁয়াজ বিক্রি হয়েছে। আজ সোমবার রানীগঞ্জ বাজারে এক টন এবং আগামী মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সদরে আবার এক টন পেঁয়াজ বিক্রি হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশে টিসিবির পেঁয়াজ কিনেছেন। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব।
অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় টিসিবির মাধ্যমে সরকারি পেঁয়াজ ৪৫ টাকা ধরে বিক্রয় শুরু হয়েছে। রোববার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে পেঁয়াজ বিক্রয়ের উদ্বোধন করা হয়। এক কেজি করে এক হাজার মানুষের মাঝে পেঁয়াজ বিক্রি করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মোহাম্মদ আব্দুল আহাদ জানান, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়’এর নির্দেশে টিসিবি’র এই পেঁয়াজ জেলায় বিক্রি’র ব্যবস্থা করেছে। দুইজন ডিলার সুনামগঞ্জ সদও, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজারে আপাতত এই পেঁয়াজ বিক্রি করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET