১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জ তাহিরপুরে পুরান বারুংকা মডেল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত 




সুনামগঞ্জ তাহিরপুরে পুরান বারুংকা মডেল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত 

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : নভেম্বর ০৫ ২০২৫, ২০:৪৬ | 672 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তাহিরপুর উপজেলার পুরান বারুংকা মডেল দাখিল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদরাসা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদরাসার সহ সভাপতি মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সুপার মাওলানা জাকারিয়া আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ সেলিম উদ্দিন, সহকারী মৌলভী মাওলানা তছকির আহমদ, দাতা সদস্য মোঃ জয়নাল আবেদীন, অভিভাবক সদস্য আজিবুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ২০২৪ সালের ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া সার্বিক সূচকের ভিত্তিতে তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী সাদিয়া আক্তারকে বর্ষসেরা শিক্ষার্থীর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রিমা বেগম, নাসিমা জান্নাত, তামান্না আক্তার, অভিভাবক জাহাঙ্গীর আলম, সাজ্জাদ নূর, সুমন, সাজেদা খাতুন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET