১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, গাছে ঝুলেছিল যুবকের লাশ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ১৬:১১ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আবুল হাশেম (৩২)।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইউনিয়নের পাইকপাড়া (পশ্চিম মহল্লা) গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত হাশেম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মোস্তফা মিয়ার পুত্র।

 

জানা যায়, উপজেলার পাইকপাড়া (পশ্চিম মহল্লা) গ্রামের আবু বক্কর হুজুরের জামাতা নেছার আহমদের লিজ নেয়া একটি মৎস্য খামারে আবুল হাশেম কর্মরত ছিলেন।

 

সকাল সাড়ে ৮টার দিকে আবু বক্করের অনুরোধে সুপারি পাড়তে পার্শ্ববর্তী শিমুলগাছ বেয়ে সুপারিগাছে ওঠার চেষ্টাকালে বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই মঞ্জুরুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করেন।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET