৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন চৌদ্দগ্রামের কাউছার




সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন চৌদ্দগ্রামের কাউছার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৫ ২০২৫, ০০:১১ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনপেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তরুণ আইনজীবী মোঃ কাউছার। এখন তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল মামলার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। গত রোববার বাংলাদেশ বার কাউন্সিল থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। এডভোকেট মোঃ কাউছার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ভুলকরা গ্রামের মোঃ আবুল কাসেমের ছেলে।
মোঃ কাউছার ভুলকরা ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ২০১০ সালে দাখিল এবং ২০১২ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সহিত পাশ করেন। তিনি ২০১৬ সালে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস(ইউআইটিএস) থেকে এলএল.বি.(সন্মান) এবং ২০১৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম. সহ ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল-এ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিযুক্ত হন। তরুণ এই আইনজীবী আইন পেশায় যোগদানের পর থেকে ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মের মাধ্যমে স্বল্প সময়ের ভেতরে বিচারপ্রার্থীসহ সকল মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।
এডভোকেট মোঃ কাউছার বলেন যে, আইন পেশায় নিযুক্ত হওয়ায় পর থেকে এ দেশের অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠায় এবং অসহায়, নিপীড়িত, নির্যাতিত ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে যেন আজীবন বড় পরিসরে কাজ করে যেতে পারি তার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET