৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের চেষ্টা, অত:পর লজ্জায় শিক্ষার্থীর আত্মহত্যা




স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের চেষ্টা, অত:পর লজ্জায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০১৮, ১৪:৫৭ | 902 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদী হাসান শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ- মুরাদনগর উপজেলায় ৬ষ্ঠ শ্রেনির এক ছাত্রীকে যৌন উত্যক্ত এবং মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের চেষ্টা করার কারনে লজ্জা ও আত্মগ্লানিতে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শিক্ষার্থী কাজল আক্তার রিয়া(১৩)।
গত শনিবার উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। নিহত শিক্ষার্থী মির্জাপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায় কাজল আক্তার রিয়াকে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির মহসিন নামের এক ছেলে তাকে প্রায়ই উত্যক্ত করত। কিছুদিন আগে রিয়া নদীতে গোসল করার সময় গোপনে মহসিন তার কিছু আপত্তিকর দৃশ্য মোবাইলে ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করে। তার সাথে সম্পর্ক না করলে এ ভিডিওর দৃশ্য সব জায়গায় ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। এ কারনে গত শনিবার দুপুরে রিয়া নিজ বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর হতে বখাটে মহসিন পলাতক রয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মঞ্জুর আলম জানান,
ঘটনাস্থল হতে রিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতের ভাই সাইফুল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামল করেছে। আসামীদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত আছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET