, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের   প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক  নির্বাচিত হলেন সরাইল, কালীকচ্ছের কৃতি সন্তান আনোয়ার পারভেজ টিংকু 




স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের   প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক  নির্বাচিত হলেন সরাইল, কালীকচ্ছের কৃতি সন্তান আনোয়ার পারভেজ টিংকু 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২০, ০০:১০ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের  প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক  নির্বাচিত হলেন সরাইল কালীকচ্ছের কৃতি সন্তান আনোয়ার পারভেজ টিংকু। তাঁকে কেন্দ্রীয়
‘প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক’ নির্বাচিত করায় তিনি মাননীয়  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন  স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দীন নাছিম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর প্রতি।
আনোয়ার পারভেজ টিংকু বলেন,সকলের কাছে দোয়া চাই আমার উপর অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠার সহিত পালন করতে পারি। আমার মেধা, যোগ্যতা কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করবো বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ সাধারণ খেটে খাওয়া মানুষ ও প্রতিবন্ধী, অটিজম মানুষের  জন্য কাজ করে।’
উল্লেখ্য, আনোয়ার পারভেজ টিংকু ছাত্রজীবন থেকেই আওয়ামী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে  জড়িত। সাংগঠনিক শৃংখলা মূল্যায়ন করে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। ১৯৯২ সালে স্কুল জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করেন। ছাত্রজীবন শেষ করে তিনি মানুষের সেবায় নিয়োজিত থেকে দলীয় কাজ করে যাচ্ছেন।
তাঁর জম্ম আওয়ামী পরিবারে।  বাবা আব্দুস সামাদ ছাত্রজীবনে সরাইল থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন।পরবর্তীতে কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ছিলেন।পরে থানা আওয়ামীলীগ এর কমিটিতে যুক্ত হন।
Attachments area
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET