১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হোটেল কর্মচারীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ।




হোটেল কর্মচারীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৫ ২০২৫, ০০:২১ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হোটেল কর্মচারী এক যুবকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী।
 ৪ জুন বুধবার দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে ঘন্টাব্যাপী এ  মানববন্ধনে অংশ এলাকার প্রায় তিন শতাধিক  লোকজন।
মানববন্ধনে এলাকাবাসী লোকজনেরা জানান, এ এলাকার হোটেল ব্যবসায়ী জাহানারা’র অসামাজিক কাজে বাধা দেওয়ায় ঝাড়বাড়ি এলাকার নুর ইসলামের ছেলে লাল এর নামে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করা হয়। যা উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। লাল এলাকার শান্ত ভদ্র ছেলে,সে একজন হোটেল বয় , সল্পমুল্যে হোটেলে কাজ করে সংসার চালায়। জাহানারা এলাকার খারাপ প্রকৃতির নারী ,মিথ্যা মামলাবাজ যার ফলে লালের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে । আমরা এলাকাবাসী এই উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই এবং পুলিশ প্রশাসনকে ঘটনার সত্যতা যাচাই করে প্রকৃত অপরাধীর শাস্তি দাবি করছি । সেই সাথে লালের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান আমার ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটেছে আগে শুনিনি আজকে আপনাদের ( সাংবাদিকদের) মাধ্যমে জানতে পারলাম।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক বলেন, বিজ্ঞ আদালত থেকে তদন্তের আদেশ দিলে তদন্তের স্বার্থে আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে তদন্তের কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে মামলার বাদী জাহানারার সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের দেখে  এড়িয়ে যান তিনি ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET