কুমিল্লার হোমনায় আস্থা স্যোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে ৪৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টা দিকে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)র অনুপ্রেরণায় ভাষানিয়া ইউনিয়ন কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ৯ টি ইউনিয়ন একটি পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন,যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, ভাষানিয়া ইউনিয়ন চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, উপজেলা তাতীলীগে সভাপতি হারুন আর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারসহ আস্থা স্যোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:









