মো. তপন সরকার,হোমনা প্রতিনিধিঃ- কুমিল্লার হোমনায় সাংবাদিক ও পুঙ্গমুক্তিযোদ্ধার সন্তান এর নামে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ৬ উপজেলার সাংবাদিকরা । আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা শিল্পকলা একাডেমি সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে হোমনা, মেঘনা, তিতাস,দাউদকান্দি, মুরাদনগরও বাঞ্ছারামপুর উপজেলার প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশ গ্রহন করেন ।
এতে বক্তব্য রাখেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার ,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন , হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএম র্মোশেদুল ইসলাম,সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, তিতাস প্রেস ক্লাবের সহ সভাপতি মো. কবির হোসেন, দাউদ কান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন হাজারী, মুরাদনগর প্রেস ক্লাবের সহ সভাপতি প্রফেসর শাহ আলম জাহাঙ্গীর, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রথম আলোর সাংবাদিক এম মনিরুল ইসলাম, মেঘনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল মালেক ,সাংবাদিক এম এ কাশেম ভূইয়া, সেলিম সরকার, হানিফ সরকার প্রমুখ । এ সময় বক্তরা পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবার ও সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঠিক তদন্ত সাপেক্ষে মামলা প্রত্যাহারের ও দাবী জানান তারা। অন্যধায় কঠিন কর্মসূচী দেয়ার ও হুমকি দেয়া হয় ।
জানাগেছে,গত ১৪ মার্চ পুঙ্গমুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের ভারাটিয়া মমতাজ বেগম ইয়াবা ব্যবসায়ী একটি চক্রকে ভাড়া করে এনে য় বাড়ির মালিক পঙ্গু মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়। এতে বাসার আসবাবপত্র ভাংচুর ও মহিলাদের উপর নির্যাতন চালায় ভাড়াকরা সন্ত্রাসীরা । এ ব্যাপারে হোমনা থানায় মামলা হয়েছে । সন্ত্রাসীরা জামিনে এসে মামলা প্রত্যাহার করার হুমকি দেয়। গত ২৮মার্চ মমতাজ বেগম বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন । এতে বিল্লাল হোসেনের মেয়ের জামাই উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক আক্তার হোসেন ও তার ছেলে অলিউল্লাহকে আসামী করা হয়েছে।উক্ত মামলা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রত্যাহরের জন্য কুমিল্লা জেলা সাংবাদিকবৃন্দ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ মানববন্ধন করেন।









