, , ,

শিরোনামঃ-




অস্ট্রেলিয়ায় থামছে না দাবানল, ধ্বংস ৫ শতাধিক বাড়ি

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১৮:২৩ | 967 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অস্ট্রেলিয়াজুড়ে অবিরাম জ্বলে চলেছে দাবানল। পুড়ে যাচ্ছে লাখ লাখ একর জমি। দেখা দিয়েছে প্রকট তাপমাত্রা। একাধিকবার বিভিন্ন রাজ্যে জরুরী অবস্থা জারি হয়েছে। ইতিমধ্যে ৫০০’র বেশি বাড়িঘর পুড়ে গেছে এসব দাবানলে। অবস্থা এতটাই মারা্তক আকার ধারণ করেছে যে, আশঙ্কা করা হচ্ছে আসন্ন বড়দিন আশ্রয়কেন্দ্রে কাটাতে হতে পারে অনেককে। এ খবর দিয়েছে দ্য টাইমস।
খবরে বলা হয়, দাবানলের প্রকোপ সবচেয়ে প্রকট সিডনীতে। সেখানে ব্লু মাউন্টেইনস সংলগ্ন বহু গ্রাম পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে ৩ হাজার দমকলকর্মী। চলতি বছর আমাজনে যে পরিমাণ বন পুড়েছে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় সে পরিমাণ এলাকা পুড়ে গেছে দাবানলে। কেবলমাত্র দুটি প্রধান সড়ক ছাড়া বাকি সকল রাস্তা বন্ধ করে দিয়েছে সিডনী কর্তৃপক্ষ। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো শহর। দক্ষিণাঞ্চলে চার শতাধিক বাড়ি ও ভবন ধ্বংস হয়ে গেছে। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে কয়েক ডজন দাবানল জ্বলছে। এর মধ্যে ব্লু মাউন্টেইনসের দাবানলের সূত্রপাত ঘটে বজ্রপাত থেকে। অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে রূপ নিয়েছে এটি। ইতিমধ্যে লন্ডন শহরের তিনগুণ সমপরিমাণ এলাকা পুড়ে গেছে এর আগ্রাসনে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET