, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আগৈলঝাড়ার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাকের ওয়াশ কর্মসূচি উদ্বোধন




আগৈলঝাড়ার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাকের ওয়াশ কর্মসূচি উদ্বোধন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০১৯, ১৯:৫৭ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশাল জেলার একমাত্র ডিজিটাল হাজিরার স্কুল আগৈলঝাড়া উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকালে ব্র্যাকের ওয়াশ কর্মসূচি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক এনজিও ব্র্যাক ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ অর্থায়নে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথকভাবে নির্মিত ওয়াশ জোন ও ল্যাট্রিনের উদ্বোধন করা হয়। ওয়াশ রুম থেকে বের হয়ে হাত ধুতে সাবান ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী তাদের নিজস্ব ব্যাবস্থাপনায় সোমবার সকালে এ্যাসেমব্লি¬তে একটি করে সাবান বিদ্যালয়ে জমা প্রদান করে। এ্যাসেমব্লিতে রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহাদেব চন্দ্র বসু, প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডল, সহকারী প্রধান শিক্ষক হরবিলাস বাড়ৈ, ব্র্যাকের ওয়াশ প্রোগ্রাম অর্গানাইজার নাফিছা সাদাফসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান শিক্ষক নির্মিত হ্যান্ড ওয়াশ জোন ও ল্যাট্রিন পরিষ্কার পরিচ্ছন্ন ও রক্ষানাবেক্ষনের উপর গুরুত্ব দিতে স্কুল ক্যাবিনেটের সদস্যসহ ব্যবহারকারি সকল শিক্ষার্থীর ভূমিকা রাখার আহবান জানান। উল্লেখ্য, উপজেলায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের ওয়াশ কর্মসূচি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে তিনটি বিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কাজ সমাপ্ত হয়েছে, বাকি চারটি প্রকল্পের কাজ বাস্তবায়ন চলমান রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET