, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১২ ২০২৬, ২২:৪৮ | 615 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি ”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অ. দা.) ডা. শাহ গোলাম তারেক রাফফান জানী সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা এ.এম আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করণে পরিকল্পিত জনসংখ্যা ও তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, তরুণরাই একটি জাতির মূল চালিকাশক্তি। তাদের মেধা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমেই দেশের ভবিষ্যৎ সুন্দর ও সমৃদ্ধ করে তোলা সম্ভব। জনসংখ্যাকে কেবল বোঝা হিসেবে না দেখে, তাদের সুশিক্ষিত ও কর্মদক্ষ করে গড়ে তুলতে পারলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভুমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা মাঠ পর্যায়ের কার্যক্রমে বিশেষ ও প্রশংসনীয় অবদান রাখায় দু’টি প্রতিষ্ঠান ও তিনজন কর্মীকে সনদপত্রসহ ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত কর্মীরা হলেন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফ ডব্লিউ এ) নার্গিস বেগম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফ ডব্লিউ ভি) মোছাঃ তাছমিনা খাতুন ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক (এফ পি আই) মোঃ আমীর সোহেল। প্রশংসিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দু’টি হলো, বলরামপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও বলরামপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, উপকারভোগীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET