, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায় সংবর্ধনা




আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ৩০ ২০২৬, ২৩:৫৭ | 601 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিচারণ, ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদানের মধ্যদিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মাদরাসা ও কারিগরি শিক্ষা পরিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বার আউলিয়া মাজার শরীফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল জব্বার (শাহীন) এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা, আলোয়াখোয়া তফশীলি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, মির্জাপুর মাওলানা আজিম উদ্দিন আলিম মাদরাসার অধ্যক্ষ মাও: মোঃ আব্দুল মান্নান, তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, বড় শিংগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, এ উপজেলায় দায়িত্ব পালনকালে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন সমস্যা সমাধানে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান-এর অবদানের কথা আমাদের হৃদয়ে চিরদিন স্মরনীয় হয়ে থাকবে।
অবসরজনিত বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আন্তরিকতার সাথে আপনাদের সহযোগিতায় আটোয়ারী উপজেলার শিক্ষাঙ্গণকে ভালো রাখার চেষ্টা করেছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে শিক্ষাঙ্গণের পরিবেশকে আলোকিত করার চেষ্টা করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয় অনেক সমস্যা থাকলেও আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসানকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে দুপুর ২টার দিকে আটোয়ারী অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সভাপতিত্ব করেন। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল এর সঞ্চালনায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন এবং অবসর জীবন সুখময় কামনা করেন। আলোচনা শেষে বিদায়ী কর্মকর্তাকে সম্মননা স্মারক প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET