, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ




আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২৬, ২২:৫৭ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুনামধন্য প্রাইভেট শিশু শিক্ষা প্রতিষ্ঠান “ আটোয়ারী কিন্ডার গার্টেন” এর তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আটোয়ারী কিন্ডার গার্টেনের আয়োজনে গত রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে মঙ্গলবার ( ১৪ এপ্রিল) পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তিন দিনব্যাপি প্রতিযোগিতায় দৌড়, টেনিস বল ছোড়া, বেলুন ফাটানো, মোরগ লড়াই, ভারসাম্যের দৌড়, অংকের দৌড়, হাতি উড়ে, জল-ডাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, পাতিলে বল নিক্ষেপসহ ৭১টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ প্রায় চার শতাধীক প্রতিযোগি অংশ নেয়। এছাড়াও কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, দেশের গান, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) আটোয়ারী কিন্ডার গার্টেন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ বাছেদ আলী’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জুয়েল রানা’র সঞ্চালনায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান।স্বাগত বক্তব্য রাখেন কিন্ডার গার্টেনের পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মানিক চৌধুরী, স্থানীয় সমাজ সেবক মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানে আটোয়ারী কিন্ডার গার্টেনর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, অতিথিীবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET