, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে লিসা হত্যাকান্ডের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন অব্যাহত




আটোয়ারীতে লিসা হত্যাকান্ডের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন অব্যাহত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৯, ০১:২৯ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি – পঞ্চগড়ের আটোয়ারীতে স্কুলছাত্রী সাদিয়া সামাদ লিসা’র (১৪) হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সাদিয়া সামাদ লিসা(১৪) উপজেলা সদরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সামাদের ৩য় কন্যা এবং আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী। ১৯ সেপ্টেম্বর সন্ধায় লিসা বাড়ি থেকে নিখোজ হওয়ার পরদিন ২০ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের পুকুর হতে ভাসমান অবস্থায় লিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবী লিসাকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। লিসার বাবা আব্দুস সামাদ বাদী হয়ে ৩ জন সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার ১নং আসামী উপজেলার ছোটদাপ গ্রামের আক্তার হোসেন মিয়া’র পুত্র আইমনি নাকিব সাদ(১৪) পলাতক রয়েছে। ২নং আসামী আতিক মোহাম্মদ আকাশ(১৫) ও ৩নং আসামী মেহেদী হাসান মুন্না (১৪)কে পুলিশ আটক করেছে। লিসা হত্যার প্রতিবাদে এবং প্রকৃত হত্যাকারীকে আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ২২ সেপ্টেম্বর রোববার দুপুরে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেন। অপরদিকে গত ২১ সেপ্টেম্বর আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘ ও এলাকাবাসীর পক্ষ থেকে পৃথক পৃথক ব্যানার সহ আটোয়ারী থানার সামনে পাকা রাস্তায় লিসা হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শণ করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET