, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা




আটোয়ারীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০১৯, ১৯:৫০ | 1112 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষেপ্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপ জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফি সার(অ: দা:) সৈয়দ মাহমুদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্য দের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, রাধানগর ইউপি চেয়ার ম্যান আবু জাহেদ, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক হারুন অর রশিদ , উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষ, সম্পাদক মনোজ রায় হিরু প্রমুখ। প্রধান অতিথি বলেন, আটোয়ারীতে ২৮টি দূর্গা মন্ডপে পুজাঅর্চনা হবে। আটোয়ারীতে ইতিপুর্বে কোন সময় পুজা নিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেনি এবারো ঘটার সম্ভাবনা নেই। তারপরেও সবাইকে সজাগ থাকতে হবে। বলা যায়না, আমাদের শান্তি প্রিয় এলাকাটাকে কোন ৩য় শক্তি এসে অশান্তি সৃষ্টি করে দিতে পাবে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি দূর্গা মন্ডপেস্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দূর্গাপুজার প্রতিমা বিসর্জন দিতে হবে। প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। পুজা উদযাপন কমিটির নেতৃ বৃন্দ বলেন, আটোয়ারীতে কোন সাম্প্রদায়িক প্রতি হিংসা নেই। আমরা সবার সহযোগিতায় প্রতিবছর শান্তিপুর্ণভাবে পুজা করে এসেছি। এ পুজায় সকল ধর্মের মানুষের সমাগম ঘটে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET