, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে সামাজিক অবক্ষয় রোধে ইএসডিও’র কর্মসুচি




আটোয়ারীতে সামাজিক অবক্ষয় রোধে ইএসডিও’র কর্মসুচি

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৯, ১৯:০৭ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি – পঞ্চগড়ের আটোয়ারীতে ইকো -সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দাবা, ক্যারাম , মোড়গ লড়াই ও দড়ি লম্ফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী (মনি) ও ইএসডিও’র পঞ্চগড়ের এরিয়া ম্যানেজার এম.এ মতিন সাঈদী। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ইভটিজিং,বাল্য বিবাহ, যৌতুক, মাদকাসক্তি, জঙ্গিবাদ ও এসিড সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ সহ পরামর্শমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, ইএসডিও’র পঞ্চগড়ের এরিয়া ম্যানেজার এম.এ মতিন সাঈদী, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইএসডিও’র জনসচেতনতামুলক কর্মসুচি শিক্ষার্থীদের সকল প্রকার অপকর্মের অবসান ঘটাতে সম্ভব হবে। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগি হলে সামাজিক অবক্ষয়ের দিকে পা বাড়ানোর সুযোগ থাকবেনা। এরিয়া ম্যানেজার তার বক্তব্যে বলেন, ইভটিজিং,বাল্য বিবাহ, যৌতুক, মাদকাশক্তি, জঙ্গিবাদ ও এসিড সন্ত্রাস বিরোধী সহ সকল সামাজিক অবক্ষয় রোধে পিকেএসএফ’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় পঞ্চগড় জেলাব্যাপী মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দাবা, ক্যারাম , মোড়গ লড়াই ও দড়ি লম্ফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ইএসডিও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসুচি পালন করে আসছে। পিকেএসএফ এর সহযোগিতায় ইএসডিও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় আড়াই শতাধীক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন। ইএসডিও’র জেলা কর্মসুচি সংগঠক মামুন মাসুদ করিম অনুষ্ঠানের সকল কর্মসুচি পরিচালনা করেন।এসময় অন্যদের মধ্যে অংশগ্রহনকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET