১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আহতফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত,দুই আলু চাষি আহত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২০, ২২:২৩ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে এক ভ্যান চালক নিহত হয়েছে। এ সময় ভ্যানে থাকা দুই আলু চাষি আহত হয়েছে।
গতকাল সোমাবার সকাল ১০ টার সময় দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের বারাই হাটের কাছে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত ভ্যান চালক জাহাঙ্গীর আলম(৩৬) পার্বতীপুর উপজেলার হাবড়া আরজিদেবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে । আহত দুই আলু চাষি মহিবুর(৪৫) ও ওবায়দুর রহমান( ৪৭) কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের ভ্যানযোগে একই গ্রামের আলু চাষি মহিবুর ও ওবায়দুর রহমানসহ আলু নিয়ে ফুলবাড়ী বারাই হাটে যাবার সময় দিনাজপুর গামী একটি ট্রাক সজোওে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম মারা যায়। আহত অবস্থায় মহিবুর ও ওবায়দুর রহমানকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ট্রাকটি স্থানীয়রা আটক করেছে বলে জানা যায়। দূর্ঘটনার বিষয়টি ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET