, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • ইউএনও ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের শাস্তি দাবিতে  মাটিরাঙ্গাতে  মানববন্ধন




ইউএনও ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের শাস্তি দাবিতে  মাটিরাঙ্গাতে  মানববন্ধন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২০, ২২:৩৭ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ঘোড়াঘাট  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদ এবং মাটিরাঙ্গা উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের  আয়োজন মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মো. আবুল হাশেম‘র সভাপতিত্বে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি। স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার মো. হানিফ হাওলাদার ও খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি হারুন মিয়া প্রমুখ।এছাড়া বিভিন্নস্তরের মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি বলেন, একজন সরকারি চাকুরীজীবী দেশ ও দেশের মানুষের সেবা করার শপথ নিয়ে চাকুরিতে যোগদান করেন।মাঠ প্রশাসনের কর্মকর্তারা পরিবার পরিজনকে দুরে রেখেই স্বচ্ছতার সাথে বিভিন্ন উপজেলার উন্নয়ন কাজ করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু প্রায়শই তাদের এই সব কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয় না এই সব ঘটনার। তিনি বলেন, সরকারের কাছে আমরা আমাদের যথাযথ নিরাপত্তা আশা করি।
অপরদিকে এ ঘটনাকে নিন্দনীয় অপরাধ মন্তব্য করে এ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়ে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত একজন মাঠ প্রশাসনের কর্মকর্তার ওপর হামলার ঘটনার ন্যায় বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।বক্তরা বলেন, শুধু ইউএনও ওয়াহিদা খানম নয় সন্ত্রাসীরা তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ওমর আলীর উপরও বর্বরোচিত হামলা চালিয়েছে। একজন মুক্তিযোদ্ধা ও তাঁর সন্তানের উপর হামলার ন্যায় বিচার এখন সময়ের দাবী।

প্রসঙ্গত, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ওমর আলী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET