, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • একাদশ বিসিএস ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন




একাদশ বিসিএস ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২৬, ০৫:১১ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একাদশ বিসিএস ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ‘একাদশ বিসিএস ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে রোববার (১ মার্চ) এই নির্বাচনী সভা সম্পন্ন হয়।

ফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইহসানুল হক। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল ডা. আবদুল হানিফ টাব্লু প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দপ্তর সম্পাদক এ. এফ. এম হায়াতুল্লাহর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপস্থিত সদস্যরা নব-নির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। নতুন এই নেতৃত্বের অধীনে ফোরামের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম বাগেরহাটের কৃতি সন্তান। তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা। সামাজিক মানবিক কাজসহ বাগেরহাটের উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে। একাদশ বিসিএস ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাগেরহাটের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম কে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET