, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বৃক্ষ রোপন




কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বৃক্ষ রোপন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ৩০ ২০২৬, ২৩:৪৬ | 605 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নকৃত “কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়)- ১ম সংশোধন” প্রকল্পের আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচি গত ২৬ শে জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির অংশ হিসেবে এই মৌসুমে ভবদাহ অববাহিকায় প্রায় ২৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় এ বৃক্ষ রোপন করা হয়েছে। উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে: কর্নেল মামুন উর রশিদ, প্রকল্প পরিচালক (বাপাউবো) বি এম আব্দুল মোমিন, প্রকল্পের কনসালটেন্ট ডঃ  মোঃ মোস্তফা আলী (বুয়েট), নির্বাহী প্রকৌশলী (বাপাউবো) পলাশ কুমার ব্যানার্জি এবং প্রকল্প সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রকল্পের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET